বৃষের স্ত্রীর স্বাস্থ্য ভালো যাবে না, তুলার সংসারে কিছুটা অশান্তি থাকবে

মেষ : পুরনো কাজ ভালোভাবেই চলবে। মায়ের ঠান্ডা ও স্নায়ুজনিত রোগভোগ যোগ আছে। সর্বদা বন্ধুদের সহযোগিতার ফলে সৌভাগ্য বৃদ্ধি পাবে।

বৃষ : কর্মক্ষেত্রের বাধা দূর হবে। আয় সন্তোষজনক নয়। স্ত্রীর স্বাস্থ্য ভালো যাবে না।

মিথুন : নিজের রোগ থেকে স্ত্রীর রোগ অনেক বেশি ক্ষতিকারক। আয় বাড়বে। প্রেমে দ্বন্দ্ব দেখা যায়।

কর্কট : দেহে রোগভোগ যোগ আছে। কাজের ফল শুভ হবে। সন্তানের বিদ্যার জন্য বিদেশ ভ্রমণ যোগ।

সিংহ : ব্যবসায় অর্থ বিনিয়োগ হবে। স্ত্রীর দেহে অস্ত্রোপচার হতে পারে। সন্তানের স্বাস্থ্যের দিকে যত্ন নিন।

কন্যা : ব্যবসার ক্ষেত্রে অতৃপ্তি থাকলেও উন্নতি যোগ আছে। অর্থ সঞ্চয় হতে পারে। রোগ ভয় থেকে যাবে।

তুলা : ব্যবসায় সুবাতাস বইবে। প্রেম ও রোমাঞ্চ শুভ। তবে সংসারে কিছুটা অশান্তি থাকবে।

বৃশ্চিক : শিক্ষার্থীদের বিদ্যার জন্য বিদেশ গমন হবে। তবে দূর ভ্রমণে দুর্ঘটনা ঘটতে পারে- সাবধান। আয় সন্তোষজনক।

ধনু : দিনটি ব্যবসায়ীর জন্য শুভ হলেও ব্যয় বাড়বে। বর্তমান বাসস্থানে আত্মীয়দের জন্য ব্যয় বৃদ্ধি হবে। নিজের স্বাস্থ্যের জন্য চিন্তা থাকলেও স্ত্রীর আয় বাড়বে।

মকর : কর্মে স্ত্রীর সহযোগিতা পাওয়া যাবে। শত্রুরা ব্যয় বৃদ্ধির জন্য তৎপর থাকবে। স্ত্রীর বিদেশ ভ্রমণ যোগ আছে।

কুম্ভ : শরীরে রোগ থাকলেও কাজের ব্যস্ততা বাড়বে। প্রেম ও রোমাঞ্চ শুভ নয়। অর্থ সঞ্চয় হতে পারে।

মীন : কন্যার ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা বাড়বে। কাজের পরিধি ও লাভ বাড়বে। তবে ব্যয়ও অনেক বেড়ে যাবে।