ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের (আইবিবিএল) তিন দিনব্যাপী ব্যবসায় উন্নয়ন সম্মেলন গত শুক্রবার কক্সবাজারের হোটেল রয়েল টিউলিপ সি পার্ল বিচ রিসোর্টে উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে এ সম্মেলন উদ্বোধন করেন। ব্যাংকের এমডি ও সিইও মো. মাহবুব উল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আবদুল মতিন, অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান, পরিচালক মো. জয়নাল আবেদীন, প্রফেসর ডা. কাজী শহিদুল আলম, সৈয়দ আবু আসাদ, ডা. তানভীর আহমেদ, মো. কামরুল হাসান, প্রফেসর ড. মো. সালেহ জহুর, প্রফেসর ড. মো. ফসিহ উল আলম ও মো. নাছির উদ্দিন এবং শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ আবদুস সামাদ। বিজ্ঞপ্তি