চট্টগ্রামের হোটেল দি পেনিনসুলা চিটাগাংয়ের রুফটপ ওজন লাউঞ্জে বিশেষায়িত ইস্পাহানী ব্লেন্ডার চয়েস প্রেজেন্টস হাই-টি পার্টি-২০২০ উদ্বোধন হয়েছে। পেনিনসুলা চিটাগাংয়ের চেয়ারম্যান মাহবুব-উর রহমান গতকাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পার্টির উদ্বোধন করেন।
প্রতিদিন বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিভিন্ন বয়সী নারীরা সঙ্গীসহ তাদের আড্ডা, বিনোদন, খাওয়া-দাওয়ার নানা অনুষঙ্গ উপভোগ করতে পারবেন।
পেনিনসুলা চিটাগাংয়ের মার্কেটিং এক্সিকিউটিভ সামিরা খান জানান, অভিজাত শ্রেণির বিভিন্ন বয়সী নারী ও তাদের পরিবারের জন্য এই পার্টির আয়োজন করেছে। প্রতিদিন বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নারীরা সঙ্গী বা পরিবারসহ আড্ডা কিংবা কঠিন ব্যস্ততার অবসরে উপভোগ্য সময় অতিবাহিত করতে পারবেন। পার্টিতে ১৪৬২++ টাকায় দুজন পার্টি উপভোগ করতে পারবেন। এতে থাকবে পেনিনসুলার একটি স্পেশাল হাই-টি মেনু এবং আন লিমিটেড টি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাই-টি পার্টির স্পন্সর প্রতিষ্ঠান ইস্পাহানী টি লিমিটেডের পরিচালক মির্জা আহমেদ ইস্পাহানী, পেনিনুসলা চিটাগাংয়ের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা তাহসিন আরশাদ, জেনারেল ম্যানেজার মুশতাক এইচ লুহার।