মেষ : ঠান্ডাজনিত রোগ বৃদ্ধি হবে। ব্যবসায় শুভ ফল দেখা যায়। তবে আয় তেমন বাড়বে না।
বৃষ : কাজের ব্যস্ততা বাড়লেও কর্মচারী সহযোগিতা করবে না। সন্তানের বিদেশ গমন আছে। সংসারে অতৃপ্তি থাকবে।
মিথুন : বাসার প্রায় সবাই অসুস্থ হবে। কাজে বন্ধুদের সহযোগিতা পাওয়া যাবে। স্ত্রীর কর্মে উন্নতি, আয় ও সম্মান বাড়বে।
কর্কট : রোগের জন্য ব্যয় বাড়বে। স্ত্রীর জন্য সংসারের শান্তি নষ্ট হবে। স্বল্প ভ্রমণ শুভ।
সিংহ : স্নায়ুজনিত রোগ বাড়বে। আয় বাড়বে। সংসারে শান্তি আসবে।
কন্যা : স্বাস্থ্য ভালো না থাকলেও বিদেশ গমন যোগ আছে। কর্মক্ষেত্রে অতৃপ্তি এবং নারীঘটিত বদনাম রটতে পারে। সঞ্চিত অর্থ সব খরচ হয়ে যেতে পারে।
তুলা : ভ্রমণে খরচ বাড়বে। প্রেম-রোমাঞ্চে দ্বন্দ্ব দেখা দেবে। সংসারে চাকরদের নিয়ে ঝামেলা বাধতে পারে।
বৃশ্চিক : মাংসপেশিতে রোগ ভোগ হবে। আয় বাড়বে। অর্থ সঞ্চয় হবে।
ধনু : বৈদেশিক বাণিজ্য ও আয় বৃদ্ধি পাবে। আত্মীয়র সঙ্গে দ্বন্দ্ব এড়িয়ে চলুন। শরীরের যত্ন নিন।
মকর : ব্যবসায় অর্থ বিনিয়োগ করতে হবে। দূর ভ্রমণ শুভ। রোগের জন্য ব্যয় বাড়বে।
কুম্ভ : মন চঞ্চল থাকলেও আয় বাড়বে। ব্যবসায় অর্থ বিনিয়োগ হবে। আশা পূরণের সম্ভাবনা আছে।
মীন : চাকরিতে পদোন্নতি যোগ আছে। সস্ত্রীক বিদেশ ভ্রমণ লাভজনক হবে। আয় থেকে ব্যয় বেশি হবে।