শ্যামনগরে র‌্যাবের অভিযানে তক্ষকসহ বিক্রেতা আটক

সাতক্ষীরার শ্যামনগরে অভিযান চালিয়ে দুটি তক্ষকসহ সাইদুল ইসলাম গাজী (৪৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব।

শুক্রবার সন্ধ্যায় সাংবাদিকদের এ তথ্য জানিয়েছে র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক এএসপি শাহিনুর ইসলাম। আটক সাইদুল শ্যামনগর উপজেলার খেগড়াদানা গ্রামের মৃত হামিজ উদ্দিন গাজীর ছেলে।

এএসপি শাহিন বলেন, র‌্যাব-৬ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে খেগড়াদানা গ্রামে অভিযান চালিয়ে তক্ষক ক্রয়-বিক্রয়কালে সাইদুল ইসলাম গাজীকে আটক করতে সক্ষম হয়।

তিনি জানান, তক্ষক দুটিকে খুলনা বন্য প্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে ও আটক সাইদুলকে শ্যামনগর থানায় হস্তান্তর করা হবে।