কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রথম সমাবর্তনে রাষ্ট্রপতি স্বর্ণপদক পাচ্ছেন বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন শিক্ষাবর্ষের ১৪ শিক্ষার্থী। ২৭ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়টির আচার্য মো. আবদুল হামিদের কাছ থেকে এ স্বর্ণপদক গ্রহণ করবেন শিক্ষার্থীরা।
বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের বিষয়টি নিশ্চিত করেন। রাষ্ট্রপতি স্বর্ণপদকজয়ীরা শিক্ষাজীবনে অসামান্য অবদানের জন্য এ পুরস্কারে মনোনীত হয়েছেন।
স্নাতকোত্তরে পদকপ্রাপ্তরা হলেন অর্থনীতি বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মাসুদ রানা, গণিত বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের খাদিজা বেগম ও ২০১২-১৩ শিক্ষাবর্ষের পারভিন আক্তার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের আমেনা বেগম, পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের সানজিদা হক ও গণিত বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের মাহিনুর আক্তার।