দাম্পত্য কলহ থাকবে কর্কটের, কর্মক্ষেত্রের দ্বন্দ্ব এড়িয়ে চলুন কুম্ভ

মেষ : কর্মক্ষেত্রে উন্নতি ও ব্যবসা বৃদ্ধি। স্ত্রীর ঠা-াজনিত রোগ হতে পারে। বিদেশ ভ্রমণে অর্থ আগমন হবে।

বৃষ : রোগ ও শত্রু বৃদ্ধি যোগ আছে। কর্মে আনন্দ ও অতৃপ্তি মিশ্রফল লাভ হবে। আয় ভালো নয়।

মিথুন : স্ত্রীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে। সন্তানের স্বাস্থ্য ভালো না থাকলেও বিদেশ গমণ হবে। আর্থিক চিন্তা বাড়বে।

কর্কট : রোগ ভোগ আছে। বন্ধুদের কাছে সম্মান বাড়বে। দাম্পত্য কলহ থাকবে।

সিংহ : স্বাস্থ্য ভালো যাবে না। আত্মীয়রা সাহায্যকারী হবে। সন্তানের সুনাম ও সম্মান বাড়বে।

কন্যা : কর্মক্ষেত্রে অতৃপ্তি থাকলেও আয় বাড়বে। বন্ধুর সাহায্য-সহযোগিতা অব্যাহত থাকবে। সন্তানের স্বাস্থ্য ভালো যাবে না।

তুলা : স্নায়ু পীড়া দেখা দিতে পারে। আত্মীয়র সাথে সুসম্পর্ক বাড়বে ও বিদেশ ভ্রমণ যোগ আছে।

বৃশ্চিক : রোগ ভোগ থাকলেও বিদেশ গমনের যোগ আছে। মেজাজ ঠা-া রাখতে পারলে আয় ও সম্মান বাড়তে পারে। বন্ধুদের দ্বারা অতৃপ্তি যোগ।

ধনু : দেহ সুস্থ থাকবে ও আয় বাড়বে। তবে মহিলা আত্মীয়রা অতৃপ্তি নিয়ে আসবে। কিছু অর্থ সঞ্চয় হতে পারে।

মকর : বৈদেশিক ব্যবসায় উন্নতি যোগ আছে। শরীর ভালো না থাকলেও আয় বাড়বে। ব্যবসায় অর্থ বিনিয়োগ হতে পারে।

কুম্ভ : রোগ বৃদ্ধি ও অস্ত্রোপচারের ভয় থাকবে। দূরদেশ ভ্রমণ হতে পারে। কর্মক্ষেত্রের দ্বন্দ্ব এড়িয়ে চলুন।

মীন : চাকরিতে পদোন্নতি ও অর্থ বৃদ্ধি যোগ আছে। আশাপূরণ ও সঞ্চয় বাড়তে পারে। নারীদের থেকে দূরে থাকুন।