মেষ : বৈদেশিক ব্যবসায় উন্নতি ও চাকরিতে পদোন্নতি হবে। স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়বে। সঞ্চয় ব্যয় হয়ে যাবে।
বৃষ : স্বামী-স্ত্রী উভয়ের বিদেশযাত্রা হবে। স্ত্রীর স্বাস্থ্য ভালো যাবে না। ব্যবসা ও উপার্জন আশানুরূপ হবে না।
মিথুন : স্বাস্থ্য ভালো নয়। মাদকদ্রব্যের ব্যবসায় জড়িয়ে পড়তে পারেন- সাবধান। সংসারে শান্তি বজায় থাকবে।
কর্কট : শরীরে রোগ ভয় থাকবে। স্বামী-স্ত্রীর বিচ্ছেদ হতে পারে। প্রেমে বাধা আসবে।
সিংহ : রক্তের উচ্চ চাপ ও স্নায়ু দুর্বলতা দেখা দিতে পারে। সন্তানের স্বাস্থ্য ভালো যাবে না। দাম্পত্য সুখ উপভোগ করতে পারবে।
কন্যা : কর্মক্ষেত্রে অতৃপ্তি থাকবে। আত্মীয় ও বন্ধুরা দূরে সরে যেতে পারে। পরকীয়ায় জড়াবে এবং রোগ ভোগের যোগ আছে।
তুলা : কাজে ও উপার্জনে বাধা আসতে পারে। মায়ের স্বাস্থ্য ভালো না। রোগ যোগ। প্রেম ও রোমাঞ্চে অতৃপ্তি থাকবে।
বৃশ্চিক : আঘাত যোগ ও বিদেশ গমন। আয় বাড়বে এবং সংসারে শান্তি থাকবে। মায়ের পীড়া বাড়বে।
ধনু : দেহ-মনে অলসতা দেখা দেবে। বিদেশ ভ্রমন যোগ আছে। আয় বাড়বে।
মকর : কর্মে অতৃপ্তি পাবে। রোগে কাবু হয়ে যাবেন। আয় বাড়লেও অর্থ সঞ্চয় দেরিতে হবে।
কুম্ভ : কর্ম উপলক্ষে বিদেশ গমন। যৌনব্যাধিতে অর্থ নাশ। সন্তানের স্বাস্থ্যের যতœ নিন।
মীন : চাকরিতে সম্মান বৃদ্ধির যোগ আছে। চাকরি উপলক্ষে বিদেশ ভ্রমণ হবে। আয় থেকে ব্যয় বাড়বে।