ঠাকুরগাঁও কারাগারে এক আসামিকে গাঁজা দিতে গিয়ে আটক একরামুল হক নামে এক ব্যক্তিকে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম আবদুল্লাহ আল মামুন এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত একরামুল জেলার পীরগঞ্জ উপজেলার দড়্গিণ নাওতলা গ্রামের বাসিন্দা।
ঠাকুরগাঁও জেলা কারাগারের জেলার সাখাওয়াত হোসেন বলেন, দুপুরে একরামুল তার স্বজনের সঙ্গে দেখা করার কথা বলে কারাগারের বহির্বিভাগে ঢোকে। সেখানে কারারড়্গী তল্লাশিকালে ৫ পুরিয়া গাঁজা ও একটি কলকিসহ তাকে আটক করা হয়। একরামুলকে কারাগারে পাঠানো হয়েছে।