এই দিনে ২৪ জানুয়ারি

কমিউনিস্ট নেতা ও বিপ্লবী মানবেন্দ্রনাথ রায়ের জন্ম পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনায় ১৮৮৭ সালের ২১ মার্চ। তার বাবার নাম দীনবন্ধু ভট্টাচার্য। তার পিতৃপ্রদত্ত নাম নরেন্দ্রনাথ ভট্টাচার্য। প্রাথমিক শিক্ষার পর তিনি হরিনাভি অ্যাংলো-সংস্কৃত বিদ্যালয়ে অধ্যয়ন করেন। বঙ্কিমচন্দ্র ও স্বামী বিবেকানন্দের রচনা পড়ে উৎসাহিত হয়ে সমাজসেবায় ব্রতী হন, মহামারী ও দুর্ভিক্ষপীড়িতদের পরিচর্যার জন্য স্বেচ্ছাসেবী দল গঠন করেন। এন্ট্রান্স পাস করে তিনি বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটে প্রকৌশল ও রসায়ন শাস্ত্রে অধ্যয়ন করেন। কিছু সময় তিনি যুগান্তর পত্রিকায় কাজ করেন। ১৯১০ সালে তিনি গ্রেপ্তার হন এবং তাকে ‘হাওড়া-শিবপুর ষড়যন্ত্র মামলা’র আসামি করা হয়। কারামুক্তির পর ১৯১৪ সাল পর্যন্ত সন্ন্যাসী বেশে বিভিন্ন স্থানে বিপ্লবী সংগঠন স্থাপন করেন। ১৯১৬ সালে তিনি সানফ্রান্সিসকো পৌঁছলে সেখানকার সংবাদপত্রে প্রকাশিত হয়, ‘একজন বিপজ্জনক হিন্দু বিপ্লবী, জার্মান গুপ্তচর, আমেরিকায় পদার্পণ করেছে।’ অসংখ্য বক্তৃতা ও প্রবন্ধের মাধ্যমে ভারতের পক্ষে তিনি জনমত গঠন করেন। ১৯২১ সালে কমিউনিস্ট আন্তর্জাতিকের

তৃতীয় বিশ্ব সম্মেলনে যোগ দেন। ১৯৩০ সালে তিনি ড. মাহমুদ নামে ভারতে প্রত্যাবর্তন করেন। ১৯৩১ সালে বোম্বাই শহরে গ্রেপ্তার হন এবং ১২ বছরের সশ্রম কারাদণ্ড হয়। ১৯৩৬ সালে মুক্তির পর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে যোগদান করেন। ১৯৪০ সালে গঠন করেন র‌্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি। ১৯৪৮ সালে এর বিলোপ সাধন করে ইন্ডিয়ান রেনেসাঁস ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন। জবধংড়হ, জড়সধহঃরপরংস ধহফ জবাড়ষঁঃরড়হ তার উল্লেখযোগ্য রচনা। ১৯৫৪ সালের ২৪ জানুয়ারি তিনি মারা যান।