নীলফামারী জেলা

ছাত্রদলের ১২ ইউনিট কমিটি বিলুপ্ত ঘোষণা

সাংগঠনিক গতি বৃদ্ধি করতে জাতীয়তাবাদী ছাত্রদল নীলফামারী জেলা শাখার অন্তর্গত মেয়াদ উত্তীর্ণ ১২টি ইউনিট কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ছাত্রদল জেলা সভাপতি সালেকীন আহমেদ সজীব ও সাধারণ সম্পাদক মারুফ পারভেজ প্রিন্স স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নীলফামারীর চার উপজেলা, তিন পৌরসভা ও পাঁচ কলেজ শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

বিলুপ্ত ঘোষণা করা কমিটিগুলো হলো নীলফামারী সদর উপজেলা শাখা, পৌরসভা শাখা, সরকারি কলেজ শাখা, ডোমারের উপজেলা শাখা, পৌরসভা শাখা, সরকারি কলেজ, চিলাহাটি সরকারি কলেজ শাখা, ডিমলার উপজেলা শাখা, ইসলামিয়া ডিগ্রি কলেজ শাখা এবং জলঢাকার উপজেলা শাখা, পৌরসভা শাখা ও জলঢাকা সরকারি কলেজ শাখা।