মেষের স্ত্রীর চরিত্র নিয়ে বদনাম রটবে, যৌন ব্যাধির ভয় আছে ধনুর

মেষ: বৈদেশিক বাণিজ্য ও ভ্রমণ বাড়বে। চাকরিতে বিদেশে নিয়োগ হবে। স্ত্রীর চরিত্রে বদনাম রটবে।

বৃষ: শত্রুরা ব্যবসায় ক্ষতি করতে তৎপর থাকবে। আয় সন্তোষজনক হবে না। তবুও ব্যবসায় আনন্দ পাওয়া যাবে।

মিথুন: স্বামী-স্ত্রী উভয়ের স্বাস্থ্য ভালো যাবে না। তবু স্ত্রীর সম্মান ও আয় বাড়বে। স্ত্রীর জন্য ব্যয় বাড়বে।

কর্কট: ঠান্ডাজনিত রোগ ভয় থাকবে। শত্রুরা দমন থাকবে। স্ত্রীর নানা রোগে আক্রমণ করতে পারে।

সিংহ: রোগ থেকে সতর্ক থাকুন। স্ত্রীর জন্য ব্যয় বাড়বে। আত্মীয়র জন্য অতৃপ্তি বাড়বে।

কন্যা: রোগের জন্য কর্মে অতৃপ্তি দেখা যায়। শিক্ষার্থীর জন্য বিদেশে শিক্ষার সুযোগ আসবে। যৌনরোগে ভুগবে।

তুলা: মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে। তবে প্রেম ও রোমাঞ্চ শুভ। বন্ধুদের সহযোগিতায় ব্যবসার পরিধি বাড়বে।

বৃশ্চিক: স্বাস্থ্য ভালো না থাকলেও আয় বাড়বে। স্বল্প ভ্রমণে আনন্দ লাভ হবে। আত্মীয়রা উপকারে লাগবে।

ধনু: যৌন ব্যাধি ও গায়ে ব্যথার ভয় আছে। তবে আয় বাড়বে। সংসারে শান্তি থাকবে।

মকর: ঠান্ডা রোগ বাড়বে। বিদেশ ভ্রমণ এবং ব্যবসায় উন্নতি হবে। সংসারে আনন্দ থাকবে।

কুম্ভ: ব্যবসায় পুঁজি বিনিয়োগ হতে পারে। ভ্রমণ ও ব্যয় বাড়বে। কাজের যোগাযোগ শুভ।

মীন: চাকরিতে সম্মান ও ব্যবসায় উন্নতি যোগ আছে। অর্থ সঞ্চয় হবে। পুরনো আশা পূরণ হবে।