গ্র্যামি জিতলে অন্তর্বাস পরে মঞ্চে উঠবেন তারা

কামিলা কাবেলো ও শন মেন্দেসের মন্তব্য শুনে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। বিশ্ব সংগীতের সবচেয়ে বড় আসর গ্র্যামি জিতলে নাকি তারা অন্তর্বাস পরে মঞ্চে উঠবেন।

কামিলা ও শনের  গাওয়া গান ‘সেনোরিটা’ ইতিমধ্যেই বিশাল হিট। বেস্ট পপ ডুয়ো ও গ্রুপ পারফরম্যান্স বিভাগে গ্র্যামি পুরস্কারের জন্য মনোনীত হয়েছে সেই গান।

‘সেনোরিটা’ যদি গ্র্যামি জেতে তাহলে ওই গায়ক-গায়িকা জুটি অন্তর্বাস পরে পুরস্কার নিতে উঠবেন বলে এক ওয়েব পোর্টালকে সাক্ষাৎকারে জানিয়েছেন কামিলা।

সম্প্রতি রেডিও ডটকমকে এই কিউবান-আমেরিকান গায়িকা বলেন, ‘‘যদি শন ও আমি গ্রামি জিতি, তাহলে টোয়েন্টি ওয়ান পাইলটের মতো অন্তর্বাস পরে হেঁটে যাব পুরস্কার নিতে।’’

শন মেন্ডেসের সঙ্গে পুরস্কার ভাগ করে নেওয়াও যে অত্যন্ত গর্বের সে কথাও জানিয়েছেন কামিলা।

২০১৭ সালে গ্রুপ পারফরম্যান্স বিভাগে গ্র্যামি পুরস্কার জিতেছিল আমেরিকান ব্যান্ড ‘টোয়েন্টি ওয়ান পাইলটস।’ সেই পুরস্কার নেওয়ার সময় অন্তর্বাস পরে মঞ্চে উঠেছিলেন ওই ব্যান্ডের সদস্যরা।