বাংলাদেশে ফুড ও বেভারেজ শিল্প খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন থাই উদ্যোক্তারা।
গত শুক্রবার থাইল্যান্ড শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সঙ্গে দেশটির বেভারেজ প্রতিষ্ঠান থাইবেভের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক হয়। শিল্পমন্ত্রী এ শিল্প খাতে যৌথ বিনিয়োগে থাইবেভকে প্রতি আহ্বান জানালে তারা এই আগ্রহ প্রকাশ করেন।
এসময় শিল্পমন্ত্রী রাষ্ট্রায়ত্ত চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সঙ্গে বিনিয়োগে এগিয়ে এলে সরকারের পক্ষ থেকে সম্ভব সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেন।