প্রবৃদ্ধির গতি বাড়াবে বঙ্গবন্ধু টানেল : স্পিকার

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে কর্ণফুলী টানেল (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল) অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে। তিনি বলেন, চট্টগ্রাম ও এর পার্শ্ববর্তী এলাকার যাতায়াত ব্যবস্থার উন্নয়নে এই টানেল এক নতুন মাত্রা যোগ করবে।

গতকাল চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে বহু লেন সড়ক টানেল ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল’ নির্মাণ প্রকল্প পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। স্পিকার বলেন, সমগ্র বিশ্ববাসীর কাছে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল’ দৃষ্টান্ত স্থাপনে সক্ষম হবে।

এ সময় হুইপ সামশুল হক চৌধুরী, মোছলেমউদ্দিন আহমদ এমপি, বেগম ওয়াসিকা আয়েশা খান এমপি, সেতু বিভাগের প্রধান প্রকৌশলী, জেলা প্রশাসক উপস্থিত ছিলেন।