বরগুনায় কলেজছাত্রী হত্যা মামলা

প্রধান আসামির ফাঁসি, একজনের যাবজ্জীবন

বরগুনায় চাঞ্চল্যকর কলেজছাত্রী ফারিয়া আক্তার মালা হত্যা মামলার প্রধান আসামি প্রভাষক আলমগীর হোসেন পলাশকে ফাঁসি, অ্যাডভোকেট মাইনুল আহসান তালুকদার বিপ্লবকে যাবজ্জীবন ও রিয়াজকে সাত বছর কারাদ- দিয়েছে নারী-শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। মামলার অপর আসামি ইমা রহমানকে বেকসুর খালাস দিয়েছে আদালত।

গতকাল রবিবার দুপুরে ট্রাইব্যুনালের বিচারক হাফিজুর রহমান এ আদেশ দেন। এ সময় আদালতে আসামিরা উপস্থিত ছিলেন।

মামলার নথি থেকে জানা গেছে, বরগুনা সদর উপজেলার গুদিঘাটা গ্রামের আব্দুল মন্নান খানের মেয়ে কলাপাড়া মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ফারিয়া আক্তার মালার সঙ্গে বরগুনার ঘটবাড়িয়া আদর্শ কলেজের প্রভাষক আলমগীর হোসেন পলাশের প্রেমের স¤পর্ক ছিল। ২০১৭ সালের ২২ অক্টোবর মালাকে নিয়ে পলাশ তার ভাগ্নিজামাই আমতলীর হাসপাতাল রোডের বাসিন্দা মাঈনুল আহসান বিপ্লব তালুকদারের বাসায় বেড়াতে যান। ২৪ অক্টোবর বেলা সাড়ে ১১টার দিকে মালাকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করে পলাশ।