মেষ : বৈদেশিক বাণিজ্যে অর্থনৈতিক আশা পূরণ হবে। সঞ্চয় বাড়বে। সন্তানের শিক্ষায় কৃতকার্য লাভ হবে।
বৃষ : দুর্ঘটনায় স্নায়ু পীড়িত হতে পারে। ব্যাংক ও বীমার কাজে উন্নতি হবে। আয় আশানুরূপ নয়।
মিথুন : স্ত্রীর শারীরিক অসুবিধা থাকলেও আয় ও সম্মান বাড়বে। দীর্ঘ ভ্রমণে সম্মান বাড়বে। স্বাস্থ্যবিধি মেনে চলুন।
কর্কট : স্নায়ু পীড়া বা স্নায়ু ঘটিত রোগে অতৃপ্তি আসবে। বিদেশ ভ্রমণ শুভ হবে। স্ত্রীর আয় বাড়বে।
সিংহ : বিদেশ ভ্রমণে সঞ্চিত অর্থ ব্যয় হয়ে যাবে। তবে সন্তানের আয় ও সম্মান বাড়বে। স্ত্রীর স্বাস্থ্যের যত্ন নিন।
কন্যা : নিজের পেটের রোগ ও যৌন ব্যধি এবং মায়ের ডায়াবেটিস বাড়তে পারে। তবে হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ আছে। বাণিজ্য স্থিতিশীল থাকবে।
তুলা : আত্মীয় ও প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বাড়বে। মায়ের স্বাস্থ্য খারাপ থাকলেও বন্ধুরা উপকারে আসবে। প্রেম-রোমাঞ্চ শুভ।
বৃশ্চিক : মায়ের স্বাস্থ্য ভালো যাবে না। আয় বাড়বে না। বন্ধুরা অতৃপ্তি নিয়ে আসবে।
ধনু : গায়ে ব্যথা ও যৌন রোগে ভুগবেন। আয় বাড়বে। ভ্রমণ অতৃপ্তি নিয়ে আসবে।
মকর : কাজের গতি বাড়বে। ঠা-ায় কষ্ট বাড়বে। হঠাৎ প্রাপ্তি যোগ আছে।
কুম্ভ : চিকিৎসার জন্য বিদেশ গমন যোগ আছে। কর্মক্ষেত্রের ঝামেলা এড়িয়ে চলুন। আশা পূরণ/বিয়ে হতে পারে।
মীন : লটারিতে অর্থপ্রাপ্তি যোগ আছে। মায়ের রোগে অর্থ ব্যয় বাড়বে। কর্মক্ষেত্রে সম্মান ও শান্তি রক্ষা হবে।