অনেক অপেক্ষার পর অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের স্মার্টফোনে ডার্ক মোড সুবিধা চালু করতে যাচ্ছে ফেইসবুক। সামাজিক যোগাযোগমাধ্যমের এই অ্যাপটির মেসেঞ্জারে ডার্ক মোড থাকলেও, ফেইসবুকে ছিল না।
দ্য গার্ডিয়ান জানিয়েছে, ডার্ক মোড ইতিমধ্যে স্বল্প পরিসরে চালু করেছে ফেইসবুক। এখনও সব ব্যবহারকারীর স্মার্টফোনে এটি আসেনি। পর্যায়ক্রমে সবাই সুবিধাটি পাবেন।
ডার্ক মোডের সুবিধা থাকলে স্মার্টফোনের চার্জ যেমন অনেক কম খরচ হয় তেমনি ব্যবহারকারীদের দীর্ঘ সময় স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে চোখের সমস্যা কমে আসে।
নিজের স্মার্টফোনে ফেইসবুকের ডার্ক মোড অপশনটি পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করেছেন এক ব্যবহারকারী। একই সময়ে আরও কয়েকজন ব্যবহারকারী ফেইসবুক ডার্ক মোডের স্ক্রিনশট নিয়ে টুইটারে শেয়ার করেছেন।
গত নভেম্বর থেকে ফেইসবুক ডার্ক মোড নিয়ে কাজ শুরু করে।
ফেইসবুক জানিয়েছে, ডার্ক মোড পুরোপুরি চালু হলে সবাইকে অবহিত করা হবে।