কোথায় কী

জেন্টল পার্ক

ফ্যাশন ব্র্যান্ড জেন্টল পার্ক দিচ্ছে বিশেষ মূল্যছাড়। বাইকার জ্যাকেট, পিউলেদারের জ্যাকেট কেনা যাবে ৫০ ভাগ ছাড়ে। রং, স্ট্রাইপ এবং প্যাটার্ন ভিন্নতার ব্লেজার, ইয়ার্ন ও স্ট্রাইপ বৈচিত্র্যের সোয়েটার মিলবে ৩০ ভাগ ছাড়ে। শিশুর জ্যাকেট, হুডি, ফুলহাতা পলো বা টি-শার্ট । তরুণীদের পোশাকেও থাকছে একই ছাড় । দারাজ এবং অনলাইনের মাধ্যমেও হোম ডেলিভারির সুবিধা আছে।

ফোন : ০১৯৮৫৫৫৫৬৩৬।

 

রেডিয়েন্ট

রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইন দিচ্ছে বিভিন্ন মেয়াদের প্রফেশনাল ফ্যাশন, ইন্টেরিয়র ডিজাইন ও মার্চেন্ডাইজিং কোর্স। এ ছাড়া থাকছে স্বল্পমেয়াদি ইকেবানা, বনসাই, গ্রাফিকস ডিজাইন, অটোক্যাড, থ্রিডি ম্যাক্স, ইত্যাদি কোর্স।

ঠিকানা : বাড়ি : ৭২, রোড : ১৭, ব্লক : সি, বনানী, ঢাকা।

ফোন : ০১৭১১১৪০০০০, ০১৬৭১৭৫৯৪৭৯।

 

আজমেরী জেমস হাউজ

জানুয়ারি মাস জুড়েই রত্নপাথরে বিশেষ ছাড় দিচ্ছে আজমেরী জেমস হাউজ লিমিটেড। ঠিকানা : ৭৩ ও ৭৪ নম্বর দোকান, বসুন্ধরা সিটি শপিং মল, লেভেল-১, ব্লক-ডি।