প্রেমে বদনাম রটবে মেষের, প্রতিপক্ষকে দমনে রাখা যাবে কর্কটের

মেষ : সব কাজে মা ও বন্ধুদের সাহায্য-সহযোগিতা পাওয়া যাবে। প্রেমে অতৃপ্তি ও বদনাম রটবে। নগদ অর্থের খরচ বাড়বে।

বৃষ : খাদ্য ও বিলাসদ্রব্যের ব্যবসায় উন্নতি হবে। স্ত্রীর মেজাজ ঠা-া করুনÑ তার আয় বাড়বে। কিছু অর্থ সঞ্চয় হবে।

মিথুন : ব্যাংক-বীমার ব্যবসা ও চাকরিতে যারা জড়িত, তাদের অর্থ-সম্পদ বৃদ্ধি হবে। শরীরের যতœ নিন।

কর্কট : শরীরে রোগ থাকবে। প্রতিপক্ষকে দমনে রাখা যাবে। দীর্ঘ ভ্রমণে অর্থ আয় হবে।

সিংহ : স্বাস্থ্যের যতœ নিন। স্ত্রীর মনে ক্ষোভ ও দুঃখ জমবে। স্ত্রীর আয় বাড়বে।

কন্যা : যৌনরোগে অতৃপ্তি নিয়ে আসবে। স্ত্রীর কর্মক্ষেত্রে সম্মান বাড়বে এবং ভ্রমণে আনন্দ পাবে। বন্ধুদের কারণে সংসারে শান্তি আসবে।

তুলা : ঠা-ায় স্নায়ুরোগ বাড়বে। আত্মীয়দের কাছে সম্মান বাড়বে। মা ও সন্তানের স্বাস্থ্য ভালো যাবে না।

বৃশ্চিক : শরীর মোটামুটি ভালোই থাকতে পারে। কর্মক্ষেত্রে সন্তানের সম্মান বাড়বে। বন্ধুরা কখনো অতৃপ্তি বাড়াতে পারে।

ধনু : স্বাস্থ্য ভালো থাকবে, তবে ডায়াবেটিস রোগের আশঙ্কা বেশি দেখা যায়। আয় বাড়বে। মায়ের স্বাস্থ্য খুব ভালো থাকবে না।

মকর : ঠা-াজনিত কারণে অন্যান্য রোগ বৃদ্ধি পাবে। সংসারে শান্তি বজায় থাকবে। আত্মীয়র জন্য ব্যয় বাড়তে পারে।

কুম্ভ : চাকরিক্ষেত্রে কাগজপত্রের ঝামেলা দেখা দিতে পারে। আয় বাড়বে। সম্পদ বৃদ্ধি হবে।

মীন : চাকরিক্ষেত্র বিদেশে বদলি হতে পারে। তবে কর্মে সম্মান ও অর্থ বৃদ্ধি যোগ আছে। ঠা-ায় সতর্ক থাকুন।