হোয়াটসঅ্যাপে জরুরি কোনো অডিও বা ভিডিও এসেছে। এদিকে সেটি দেখতে বা শুনতে আপনার কাছাকাছি নেই কোনো হেডফোন। আবার লাউডস্পিকারে দিয়ে জনসমক্ষে শোনাও যাবে না। এমন পরিস্থিতিতে কী করবেন? এর সমাধান দিতে নতুন একটি ফিচার নিয়ে এসেছে ফেসবুক মালিকানাধীন ম্যাসেজিং অ্যাপটি।
হোয়াটসঅ্যাপে আসা অডিওটি আগে ডাউনলোড করুন। এরপর ফোনটি কানে নিন। নিজ থেকেই স্পিকার বন্ধ হয়ে যাবে এবং ফোন এলে এয়ারপিস দিয়ে শব্দ বের হবে।
এর মানে হোয়াটসঅ্যাপ অডিও ফাইলগুলোকে একটি মজাদার ‘ওয়াকিটকি’ ফিচার হিসেবে ব্যবহার করতে পারেন আপনি আর আপনার কাছে হেডফোন না থাকলেও গোপনীয়তা মেনে সেটি শুনতে পারবেন।
সম্পূর্ণ মেসেজটি রেকর্ড করতে আপনাকে মাইক বোতামটি ধরে রাখতে হবে না। আপনাকে কেবল রেকর্ডিং বোতামে টাচ করতে হবে এবং এটিকে ওপরের দিকে টেনে আনতে হবে। একবার হয়ে গেলে, আপনি স্ক্রিনে লক আইকন এবং রেকর্ডিং চলছে তা লক্ষ্য করবেন।
প্রসঙ্গত, সম্প্রতি আইওএস ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য জনপ্রিয় ডার্ক মোড ফিচার নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। চ্যাটবক্সে প্রবেশ করে, সেখানের সেটিংস মেনুতে গিয়ে ডিসপ্লের একটি সাব সেকশন পাবেন। সেখানে আছে থিম অপশন। যার মধ্যে রয়েছে সিস্টেম ডিফল্ট, লাইট ও ডার্ক মোড। তাতেই বুঝে যাবেন কী করতে হবে। তবে এখনো বেটা ভার্সনেই পরীক্ষামূলকভাবে রয়েছে এই মোড।