নির্দিষ্ট সময়ে ব্যাংকগুলো আমদানি মূল্য পরিশোধ না করায় বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুণœ হচ্ছে জানিয়ে যথাসময়ে দায় পরিশোধে কড়া নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
গতকাল বাংলাদেশ ব্যাংক সার্কুলার জারি করে সব ব্যাংককে নির্দেশনা দিয়েছে। এতে বলা হয়েছে, বিলম্বের কারণে আমদানি ব্যয়বহুল হচ্ছে। তাই যথাসময়ে আমদানি দায় পরিশোধে নির্দেশনা দিয়ে বাংলাদেশ ব্যাংক বলেছে, যথানিয়মে আমদানি দায় পরিশোধের ক্ষেত্রে ব্যত্যয় পরিলক্ষিত হলে অনুমোদিত ডিলার শাখার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।