ইনস্টাগ্রামে প্রথম ব্যক্তি হিসেবে ২০ কোটি ফলোয়ারের মাইলফলক স্পর্শ করলেন পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো।
সামাজিক যোগাযোগ মাধ্যমের এই প্ল্যাটফর্মের ফলোয়ার ৩৩ কোটি। এদের অনেকেই রোনালদোর ফলোয়ার।
২০ কোটি ফলোয়ার পাওয়া উপলক্ষে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন জুভেন্তাসের এই ফরোয়ার্ড। তাতে লিখেছেন- “ওয়াও ২০০ মিলিয়ন!!! এই অভিযানের প্রতিটি দিন আমার সঙ্গে ভাগাভাগি করায় আপনাদের প্রত্যেককে ধন্যবাদ।”
ইনস্টাগ্রাম বিপণন কোম্পানির হোপার এইচকিউ’র সাম্প্রতিক এক তথ্য মতে, এই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিটি স্পন্সর পোস্টের জন্য রোনালদোর আয় হয় ৯ লাখ ইউরো। ইনস্টাগ্রাম থেকে বছরে তার আয় ৪ কোটি ৮০ লাখ ইউরো!
এই মাধ্যম থেকে আয়ের দৌড়ে রোনালদোর পরের স্থানেই আছেন বার্সেলোনা তারকা লিওনেল মেসি। আর্জেন্টাইন এই ফরোয়ার্ডের আয় ২ কোটি ৩৩ লাখ ইউরো।
শুধু ইনস্টাগ্রাম নয়, ক্রীড়াবিদদের মধ্যে ফেইসবুকেও রোনালদোর ফরোয়ার সবচেয়ে বেশি।