শৈলকুপায় সংবাদ সম্মেলন

প্রধান শিক্ষককে নিয়মবহির্ভূতভাবে বরখাস্তের অভিযোগ

ব্যক্তিগত স্বার্থ চরিতার্থের উদ্দেশ্যে সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে ঝিনাইদহের শৈলকুপা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলারা ইয়াসমিনকে নিয়মবহির্ভূতভাবে বরখাস্ত করার অভিযোগ উঠেছে পরিচালনা পর্ষদের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি লিখিত অভিযোগ করেন।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, ২০১৭ সালের ৪ জুলাই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি তৈয়বুর রহমান খান গত ২৮ জানুয়ারি রাতে পাশের একটি বিদ্যালয়ে সভা করে তাকে সাময়কি বহিষ্কার করার আদেশ দেন।

অভিযোগের বিষয়ে আত্মপক্ষ সমর্থনসহ বিভিন্ন নিয়ম থাকলেও এসব নিয়ম উপেক্ষা করে তাকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ব্যাপারে তৈয়বুর রহমান খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।