সেলফি তুলতে গিয়ে পুকুরে ডুবে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) মহিউদ্দিন তাজ (২৩) নামের এক শিক্ষার্থী মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভেতরে একটি পুকুরে ওই শিক্ষার্থী ডুবে মারা যায়। নগরীর মতিহার থানার ওসি এসএম মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেন।
মহিউদ্দিন তাজ বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও তড়িৎ প্রকৌশল বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি নওগাঁ পতœীতলা উপজেলার কয়রা গ্রামের এনামুল হকের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি মাসুদ বলেন, বৃহস্পতিবার দুপুরে পুকুরের পাড়ে গিয়ে সেলফি তুলছিলেন তাজ। এ সময় তার ফোনটি হাত থেকে পুকুরে পড়ে যায়। তখন ফোনটি খুঁজতে সে পুকুরে নামে। প্রথমবার খোঁজাখুঁজি করে না পেলে কিছুক্ষণ পর সে আবার পুকুরে নামে। তখন সে পুকুরে ডুবে যায়।