কিশোরীকে চা বাগানে আটকে রেখে ধর্ষণ

মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর চা বাগানের প্ল্যান্টেশন এলাকায় এক কিশোরীকে (১২) ধরে নিয়ে ৪ ঘণ্টা আটকে রেখে ধর্ষণ করার অভিযোগে সজীব মাঝি (২৪) নামে এক চা শ্রমিককে আটক করেছে পুলিশ। সজীব মাঝি শমসেরনগর চা বাগানের মৃত সন্টু মাঝির ছেলে।  

শনিবার বিকেলে শমসেরনগর চা বাগান এলাকা থেকে তাকে আটক করে শমসেরনগর ফাঁড়ি পুলিশ।

জানা যায়, শুক্রবার বিকেল ৪টায় শমশেরনগর চা বাগানের নারায়ণ টিলার কিশোরী (১২)কে একই এলাকার সজীব মাঝি (২৪) ধরে নিয়ে নির্জন স্থানে আটকিয়ে রেখে ধর্ষণ করে। রাত ৮ টার দিকে নির্যাতিতা কিশোরীকে ছেড়ে দিলে সে তার বড়িতে ফিরে ঘটনাটি সবাইকে অবহিত করে। শনিবার দুপুরে নির্যাতিতা কিশোরী ও তার মা শমশেরনগর পুলিশ ফাঁড়িতে ঘটনাটি জানালে ফাঁড়ির ইনচার্জ অরূপ কুমার চৌধুরীর নির্দেশে এএসআই সৈকতের নেতৃত্বে পুলিশের একটি দল ধর্ষক সজীব মাঝিকে আটক করে।

কিশোরীর মা জানান, তিনি সকালে কাজে গেলে বাড়িতে মেয়ে একা থাকত। তখন ধর্ষক সজীব তার মেয়েকে নানাভাবে উত্ত্যক্ত করত। শুক্রবার তার মেয়ে ধর্ষণের শিকার হয়।

এ বিষয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরূপ কুমার চৌধুরী বলেন, ‘নির্যাতিত কিশোরীর মায়ের মৌখিক অভিযোগে সজীব মাঝি নামে একজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’