জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, দেশের বড় একটি অংশ হচ্ছে তরুণ প্রজন্ম। সেই তরুণ প্রজন্মই আমাদের মূল চালিকাশক্তি। তারাই ভবিষ্যতে নেতৃত্বে দেবে। তাই মুজিববর্ষে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মকেই এগিয়ে আসতে হবে।
গতকাল শনিবার দুপুরে ভোলার চরফ্যাশন সরকারি কলেজের সুবর্ণজয়ন্তী ও নবীব-প্রবীণ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কলেজের অধ্যক্ষ কয়ছর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয় সংসদের চিফ হুইপ নুর-ই আলম চৌধুরী, সাংসদ আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব। এর আগে বেলুন উড়িয়ে সুবর্ণজয়ন্তীর শুভ সূচনা করেন প্রধান অতিথি।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন চলচ্চিত্র অভিনেতা রিয়াজ, শাকিব খান, মৌসুমী ও পপি।