রাঙ্গুনিয়া আসন থেকে নির্বাচিত সাংসদ তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এর বাবা অ্যাডভোকেট আলহাজ্ব নুরুচ্ছফা তালুকদারের ৯ম মৃত্যুবার্ষিকী আজ রবিবার।
তিনি মুক্তিযুদ্ধের সংগঠক, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বৃহত্তর চট্টগ্রামের সাবেক পাবলিক প্রসিকিউটর, রাঙ্গুনিয়া থানা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধকালীন ভারপ্রাপ্ত সভাপতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন।
২০১১ সালের এই দিনে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন তিনি।
অ্যাডভোকেট নুরুচ্ছফা তালুকদারের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম আদালত জামে মসজিদে রোববার বাদ জোহর চট্টগ্রাম আইনজীবী সমিতিসহ বিভিন্ন স্তরের আইনজীবীদের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়েছে।
নুরুচ্ছাফা তালুকদার স্মৃতি সংসদের উদ্যোগে বাদে আছর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে মরহুমের চট্টগ্রাম শহরের নিজ বাসভবন মৌসুমি আবাসিক এলাকা জামে মসজিদে।
এ ছাড়া মরহুমের গ্রামের বাড়ি রাঙ্গুনিয়ার পদুয়া ইউনিয়নের সুখবিলাস গ্রামের মসজিদে দিনব্যাপী কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনসহ সর্বস্তরের জনসাধারণ তার কবরে পুষ্পস্তবক অর্পণ করে মরহুমের প্রতি শ্রদ্ধা ও আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।