মেষ: ঠান্ডায় অসুখ বাড়তে পারে। ভ্রমণ যোগ শুভ। ব্যবসায় উন্নতি হবে।
বৃষ: বিদেশের সঙ্গে যানবাহন বা বিলাস দ্রব্যের ব্যবসা করলে লাভজনক হবে। শত্রুরা তৎপর থাকলেও ব্যবসায় অর্থ বিনিয়োগ শুভ। কর্মে গতি বৃদ্ধি।
মিথুন: দীর্ঘ ভ্রমণ লাভজনক হবে। প্রেমের আশা পূরণ হবে। স্ত্রীর স্বাস্থ্য ভালো যাবে না।
কর্কট: বৈদেশিক বাণিজ্য বৃদ্ধি পাবে। শত্রুরা দমন থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
সিংহ: স্ত্রী-সন্তানদের জন্য সংসারে অতৃপ্তি আসতে পারে। ঠান্ডায় রোগ বাড়বে। আত্মীয়রা বিপক্ষে অবস্থান নেবে।
কন্যা: নিজের ও মায়ের রোগ ভয় থাকবে। বন্ধুরা উপকারে আসবে। কাজে মন বসবে না।
তুলা: কাজের চাপ বাড়বে। সন্তানের স্বাস্থ্যহানি হতে পারে। শত্রুরা কাজের ক্ষতি করতে পারে।
বৃশ্চিক: রোগের প্রভাব বাড়বে। বন্ধুরা কাজে সাহায্য করবে। আয় বাড়লেও মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকবে।
ধনু: রোগের যোগ থাকলেও সম্মান বৃদ্ধির যোগ আছে। সন্তানের বিদেশ গমন লাভজনক হবে। আয় বাড়বে।
মকর: দেহে রোগ থাকলেও আয় বাড়তে পারে। মায়ের স্বাস্থ্য খারাপ থাকবে। সংসারের শান্তি বজায় থাকবে।
কুম্ভ: দেহে নানা রোগ আক্রমণ করবে। ব্যয় বাড়বে। আত্মীয়রা সংসারে চাপ ও অশান্তি বাড়াতে পারে।
মীন: আয় বাড়বে। কর্মক্ষেত্রে সম্মান ও প্রভাব বাড়বে। ব্যবসায় অর্থ বিনিয়োগ শুভ হবে।