ঝালকাঠির রাজাপুর রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী পরিষদের বার্ষিক নির্বাচন ২০২০ অনুষ্ঠিত হয়েছে। এতে মো. মঈনুল হক লিপুকে সভাপতি (দৈনিক দেশ রূপান্তর) এবং মো. অহিদ সাইফুলকে (দৈনিক স্বদেশ প্রতিদিন) সাধারণ সম্পাদক করে সাত সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে রাজাপুর সরকারী কলেজ শিক্ষক মিলনায়তনে নির্বাচন কমিশনার রাজাপুর সরকারী কলেজের অধ্যক্ষ গোলাম বারী খান আগামী এক বছরের এ কমিটি ঘোষণা করেন।
এর আগে ২১ জানুয়ারি মনোনয়নপত্র দাখিল করা হয়।সভাপতি, সাধারণ সম্পাদকসহ সব পদে একাধিক প্রার্থী না থাকায় সাত প্রার্থীকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা হলেন, সহসভাপতি মো.আবু বকর সিদ্দীক (বরিশাল সময়), সহ-সাধারণ সম্পাদক মো.সেলিম রেজা (ভোরের আলো), অর্থ সম্পাদক মো.জামাল হোসেন (দখিনের খবর)।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন তুহিন মাতুব্বর (বরিশাল প্রতিদিন) ও মো. দেলোয়ার হোসেন মিলন (দৈনিক তালাশ)।
এ সময় রাজাপুর সরকারী কলেজের প্রভাষক শামসুল আলম বাবুল ও মালেক কলেজ প্রভাষক মো. জহির উদ্দিন বাবর উপস্থিত থেকে সহকারী কমিশনারের দায়িত্ব পালন করেন।