মুহাম্মদ মাসুম বিল্লাহ
সহকারী শিক্ষক
শের-ই-বাংলা স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
প্রথম অধ্যায় (আকাইদ)
বহুনির্বাচনী প্রশ্ন
(গতকালের পর)
১৬। আসমাউল হুসনা অর্থ কী?
ক) সুন্দরতম ধর্মগ্রন্থ খ) সুন্দরতম নামসমূহ
গ) সুন্দরতম গুণাবলি ঘ) সুন্দরতম বাণীসমূহ
১৭। কোন নাম দ্বারা আমরা বুঝতে পারি আল্লাহ দয়াবান?
ক) রহমান, রহিম খ) গাফফার
গ) বাসিরুন ঘ) হালিমুন
১৮। গাফফার নাম দ্বারা আমরা কী বুঝতে পারি
ক) আল্লাহতায়ালা হলেন সর্বশক্তিমান
খ) আল্লাহতায়ালা হলেন সর্বদ্রষ্টা
গ) আল্লাহতায়ালা হলেন সর্বশ্রোতা
ঘ) আল্লাহতায়ালা হলেন ক্ষমাশীল
১৯। ধৈর্যশীলদের আল্লাহতায়ালা কোনটি দান করবেন?
ক) জাহান্নাম খ) জান্নাত গ) ধনসম্পদ ঘ) উন্নত জীবন
অনুচ্ছেদটি পড়ে ২০ ও ২১ নম্বর প্রশ্নের উত্তর দাও :
জাবের হোসেন একজন সৎ পুলিশ অফিসার। কর্মক্ষেত্রে তিনি তার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেন। তিনি আখিরাতে বিশ্বাস করেন।
২০। আখিরাতে বিশ্বাস জাবের হোসেনকে যেভাবে সৎ হতে সাহায্য করেছে
i ভালো কাজ করলে তার পুরষ্কার পাবেন
ii মন্দ কাজ করলে আখিরাতে শাস্তি পাবেন
iii কাজে ফাঁকি দিলেও আল্লাহ ক্ষমা করে দিবেন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii
২১। হাশরের ময়দানে জাবের হোসেনের অবস্থান কী হবে?
ক) আরশের ছায়ায় থাকবেন
খ) সূর্যের অতি নিকটে থাকবেন
গ) পাপের মধ্যে ডুবে থাকবেন
ঘ) জান্নাতের দরজার পাহারাদার হবেন
২২। আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়াকে বলে
ক) দাওয়াত খ) হিদায়েত গ) রিসালাত ঘ) খিলাফত
২৩। নবী রাসূলগণের চরিত্রিক বৈশিষ্ট্য-
i তারা ছিলেন নিষ্পাপ রর তারা ছিলেন মানবদরদী
iii তারা ছিলেন আখিরাতে বিশ্বাসী
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii
২৪। তুমি কোনো কাজে চেষ্টা সাধনা করে সফল না হলে কী করবে?
ক) আর চেষ্টা করবে না খ) নিজেকে তিরস্কার করবে
গ) অন্যকে দায়ী করবে ঘ) ধৈর্যধারণ করবে
অনুচ্ছেদটি পড়ে ২৬ ও ২৭ নম্বর প্রশ্নের উত্তর দাও :
মানুষকে সৃষ্টি করা হয়েছে আশরাফুল মাখলুকাত হিসেবে। এবং মানুষ সৃষ্টি করার পেছনে আল্লাহর সুনির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে। তাই মানুষের প্রধান কাজ হচ্ছে সেই সুনির্দিষ্ট উদ্দেশ্য অনুযায়ী জীবন পরিচালনা করা।
২৫। আশরাফুল মাখলুকাত শব্দের অর্থ কী?
ক) সৃষ্টির সেবা করা খ) স্রষ্টার ইবাদত করা
গ) সৃষ্টির অধম প্রাণী ঘ) সৃষ্টির সেরা
২৬। মানুষ সৃষ্টি করার পেছনে আল্লাহর সুনির্দিষ্ট উদ্দেশ্য হচ্ছে
ক) মানুষ আল্লাহর সৃষ্ট প্রাণী খেয়ে সুস্থ থাকবে
খ) মানুষ একমাত্র আল্লাহর ইবাদত করবে
গ) মানুষ যা খুশি তাই করবে
ঘ) টাকা উপার্জন করে সুন্দর জীবন যাপন করবে
২৭। সব প্রাণীর জীবিকা বণ্টনের দায়িত্বে নিয়োজিত আছেন কোন ফেরেস্তা?
ক) হযরত আযরাইল (আ.) খ) হযরত জিব্রাইল (আ.)
গ) হযরত ইস্রাফিল (আ.) ঘ) হযরত মিকাইল (আ.)
২৮। আল-কুরআন হলো
i এক প্রকার ওহী ii এক প্রকার গোপন কথা
iii এটি মহান আল্লাহর বাণী
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, iii ও iii
২৯। আমরা শিরকের গুনাহ থেকে বেঁচে থাকবো কেন?
ক) শিরক মানুষকে ধ্বংস করে বলে
খ) শিরক অকৃজ্ঞতার শামিল বলে
গ) শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না বলে
ঘ) এটি নৈতিকতা বিরোধী বলে
৩০। ‘যদি আকাশমন্ডলী ও পৃথিবীতে আল্লাহ ছাড়া বহু ইলাহ থাকতো তবে উভয়ই ধ্বংস হয়ে যেত।’ এটি কোন সূরার আয়াত?
ক) আল বাকারা খ) আলে ইমরান
গ) আল মায়িদা ঘ) আল আম্বিয়া
উত্তর
১৬. খ, ১৭. ক, ১৮. ঘ, ১৯. খ, ২০. ক, ২১. ক, ২২. গ, ২৩. ঘ, ২৪. ঘ, ২৫. ঘ, ২৬. খ, ২৭. ঘ, ২৮. গ, ২৯. গ, ৩০. ঘ।