‘সোলাস্তা’র বর্ণাঢ্য আত্মপ্রকাশ

বিশ্ব অর্থনীতির দুরন্ত গতির সঙ্গে পা মিলিয়ে এগোচ্ছে বাংলাদেশ। বিপুল জনগোষ্ঠীর বাংলাদেশ রূপ নিয়েছে বিশ্বের অন্যতম সম্ভাবনাময় বাজারে। প্রতিনিয়ত বাড়ছে এর পরিধি। গোটা বিশ্ব মুঠোবন্দি থাকার সুবাদে  দেশের মানুষের জীবনযাপনেও প্রতিফলন ঘটছে নিত্যনতুন বৈচিত্র্যের। বাড়ছে ব্র্যান্ড সচেতনতা। তিনশ’র বেশি বিশ্বমানের ডিজাইনের পোশাক ও লাইফস্টাইল সামগ্রী নিয়ে বাজারে এসেছে ‘সোলাস্তা’। বিশ্বসংস্কৃতি ও দেশীয় ঐতিহ্যের গৌরব-লালিত ফ্যাশন ব্র্যান্ড ‘সোলাস্তা’ বাংলাদেশের শীর্ষ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক প্রতিষ্ঠান মডেল গ্রুপের অনন্য উদ্যোগ। সোলাস্তার স্লোগান- ‘বি নিউ, বি ইউ’। সোলাস্তার আত্মপ্রকাশের বর্ণাঢ্য আয়োজন ঢাকার র‌্যাডিসন ব্লু হোটেলের উৎসব ব্যাংকোয়েট হলে অনুষ্ঠিত হয়ে গেল গত শুক্রবার সন্ধ্যায়। প্রধান অতিথি ছিলেন সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। আরও উপস্থিত ছিলেন বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক ও মডেল গ্রুপের স্বত্বাধিকারী সিআইপি জনাব মাসুদুজ্জামান। অনুষ্ঠানে নজর কাড়ে খ্যাতিমান কোরিওগ্রাফার আজরা মাহমুদের র‌্যাম্প শো। সবশেষে ছিল দেশের শীর্ষস্থানীয় ব্যান্ড চিরকুটের পরিবেশনা। অনুষ্ঠান উপস্থাপনা করেন আয়নাবাজী তারকা মাসুমা রহমান নাবিলা ও মডেল স্মরণ রহমান।