বন্দরনগরী চট্টগ্রামে যাত্রা শুরু করেছে চারতারকা হোটেল বেস্ট ওয়েস্টার্ন। গতকাল নগরীর আগ্রাবাদ এলাকায় সেনা কল্যাণ ট্রেড সেন্টারের গ্রাউন্ড ফ্লোরে হোটেলের লোগো উন্মোচন করা হয়।
এ সময় বেস্ট ওয়েস্টার্ন অ্যালায়েন্সের চেয়ারম্যান মো. শাহ আলম বাবুল, ব্যবস্থাপনা পরিচালক মামুন উর রহমান, বিজনেস পার্টনার অ্যান্ড ডেভেলপমেন্ট ফর বেস্ট ওয়েস্টার্ন ইন্টারন্যাশনাল মেজর (অব.) শওকত হোসেইন, ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম, এএফএম শওকত আহমেদ, পরিচালক জহিরউদ্দিন আহমেদ।