সেইলর এবার সিলেটে
সেইলরের ১৬তম আউটলেট উদ্বোধন হলো এবার সিলেটের নয়াসড়ক রোডে। ২৫ জানুয়ারি সন্ধ্যায় জমকালো কাউন্টডাউন আর আতশবাজির আলোর মাধ্যমে পুরো উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন করা হয়।
এই নতুন আউটলেটটিতে সিলেটের সবচেয়ে প্রাচীন এবং ঐতিহ্যবাহী ১৪০০ শতাব্দীর সিলোটি নাগরী ভাষাকে ইন-স্টোর ইন্টেরিয়রে ব্যবহার করা হয়েছে।
ইন্টেরিয়রের পাশাপাশি ক্রেতাদের স্বাচ্ছন্দ্য বাড়াতে পুরো আউটলেটে রয়েছে পর্যাপ্ত জায়গা, মোট ছয়টি সার্ভিস কাউন্টার, আলাদা বসার ব্যবস্থা এবং আধুনিক ট্রায়াল রুম এবং ক্রেতাদের জন্য ফ্রেশরুমের ব্যবস্থা। এই নতুন আউটলেটের প্রতিটি ফ্লোরে থাকছে ক্যাটাগরি অনুযায়ী পোশাক এবং নানা আকর্ষণীয় লাইফস্টাইল পণ্যে পাওয়া যাচ্ছে। কয়েক মাসের মধ্যে সেইলরের আরও তিনটি নতুন আউটলেট উদ্বোধন হতে যাচ্ছে।
সাজগোজ
জনপ্রিয় অনলাইন বিউটি রিটেইলার সাজগোজের উদ্যোগে ফ্রি স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয় ফেঞ্চুগঞ্জের কাসিম আলী মডেল সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে। এ সময় ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমানের উদ্যোগে কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা, সুরক্ষা উপকরণ বিতরণ ও গার্লস ফ্যাসিলিটিজ কর্নারের যাত্রা শুরু হয়।
সাজগোজের সহ-প্রতিষ্ঠাতা সরদার মোহাম্মদ মিলকী মাহমুদ বলেন, কাসিম আলী মডেল সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সাজগোজ ফ্রি স্যানিটারি ন্যাপকিন সরবরাহ করবে সারা বছর। এ ছাড়া কিশোরীদের জন্য বিভিন্ন স্বাস্থ্য উপকরণ প্রদানেও সহায়তা করবে। আমরা এ ধরনের উদ্যোগ নিয়ে আরও এগিয়ে যেতে চাই।
বার্ডস আই
বার্ডস আই নিয়ে এসেছে নতুন পোশাক। পাওয়া যাবে পোলো শার্ট, টি-শার্ট ও ছোটদের পোশাক। পোশাকগুলো পাইকারি ও খুচরা পাওয়া যাচ্ছে ঢাকার আজিজ সুপার মার্কেটে বার্ডস আইয়ের পাঁচটি শোরুমে। যোগাযোগ : বার্ডস আই, আজিজ সুপার মার্কেট (প্রথম ও দ্বিতীয় তলা), শাহবাগ, ঢাকা-১০০০। ফোন : ০১৯১৫-০৬৮১৫৩।