ধর্ষণের মামলায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার মুন্সিগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ছাত্রলীগ নেতা হাফিজুর রহমান শ্যামনগর সদরের গোপালপুর গ্রামের মৃত আব্দুল হামিদ সরদারের ছেলে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা জানান, ধর্ষণ মামলার আদালতের গ্রেপ্তারী পরোয়ানা থাকায় উপজেলার মুন্সিগঞ্জ এলাকা থেকে গোপন সংবাদে ভিত্তিতে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা হাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তার ছাত্রলীগ নেতার বিরুদ্ধে শ্যামনগর থানায় চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, ধর্ষণসহ ১২টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।