রোমাঞ্চকর ম্যাচে হেরে কোপা ডেল রে থেকে রিয়ালের বিদায়

সাত গোলের ম্যাচে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ৪-৩ ব্যবধানে হেরে কোপা ডেল রে থেকে ছিটকে গেছে রিয়াল মাদ্রিদ।

সব প্রতিযোগিতা মিলে ২২ ম্যাচ অপরাজিত থাকার পর হারের মুখ দেখল রিয়াল। গত অক্টোবরে লা লিগায় রিয়াল মায়োর্কার কাছে ১-০ গোলে হারের পর থেকে অপরাজিত ছিল তারা।

স্পেনের দ্বিতীয় সেরা প্রতিযোগিতায় শিরোপা খরা আরও লম্বা হলো রিয়ালের। ২০১৩-১৪ মৌসুমে এই প্রতিযোগিতায় নিজেদের ১৯তম ও সবশেষ শিরোপা জিতেছিল দলটি। এবার বাদ পড়তে হলে কোয়ার্টার ফাইনাল থেকে।

রিয়ালের হয়ে এদিন গোল করেন মার্সেলো (৫৯ '), রদ্রিগো (৮১') এবং নাচো (৯০'+৩)।

সোসিয়েদাদের হয়ে জোড়া গোল করেছেন ইসাক (৫৪', ৫৬')। বাকি দুই গোল মার্তিন ওদেগার্দ (২২') এবং মেরিনোর (৬৯')।

অন্য ম্যাচে বার্সেলোনা হেরে যাওয়ায় ২০১০ সালের পর ‘বিরল’ ফাইনাল দেখতে যাচ্ছে কোপা ডেল রে। ১০ বছরের ভেতর এই প্রথম শিরোপা নির্ধারণী ম্যাচে থাকবে না স্পেনের শীর্ষ দুই দলের কোনোটি।