ফাঁস হয়ে গেল স্যামসাং গ্যালাক্সি এম ৩১ সেটে কী থাকছে

বাজারে আসার আগেই ফাঁস হয়ে গেল স্যামসাং গ্যালাক্সি এম ৩১ এর স্পেসিফিকেশন।

ফোনটিতে থাকছে ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরা। সঙ্গে থাকছে আরও দুইটি ক্যামেরা।

জি নিউজ জানায়, ২০২০ সালে গ্যালাক্সি এম ৩১ ছাড়াও এই সিরিজের আরও তিনটি ফোন গ্যালাক্সি এম১১, গ্যালাক্সি এম২১ ও গ্যালাক্সি এম৪১ বাজারে আসতে পারে।

গ্যালাক্সি এম৩১ ফোনটিতে আইসোসেল জিডব্লিউওয়ান সেন্সর ব্যবহার করতে পারে। ফোনের অপারেটিং সিস্টেম থাকছে অ্যান্ড্রয়েড ১০। র‌্যাম ৬ জিবি।

ধারণা করা হচ্ছে, গ্যালাক্সির ফোনটিতে ব্যবহার করা হয়েছে এক্সিনোস ৯৬১১ চিপসেট।

ছবি তোলার জন্য থাকছে ৬৪ মেগাপিক্সেল (প্রাইমারি সেন্সর) + ১২ মেগাপিক্সেল ( ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা) + ৫ মেগাপিক্সেলের (ডেপথ সেন্সর) ক্যামেরা।

তবে ৬ হাজার এমএএইচ ব্যাটারির ফোনটির দাম সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।