ভারতীয় হাইকমিশনের সহযোগিতায় ও দেশটির সরকারের অর্থায়নে নৃ-জনগোষ্ঠীর ১৫০জন স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীকে বাইসাইকেল প্রদান করা হয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে ৩টায় মৌলভীবাজারের কমলগঞ্জে সিলেটের ভারতীয় হাইকমিশনে নিযুক্ত ডেপুটি হাইকমিশনার এল কৃষ্ণমূর্তির উপস্থিতিতে এই বাইসাইকেলগুলো শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়।
বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি।
কমলগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে চা শ্রমিক নেতা নীরদ পাসীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ।