মিলান ডার্বি এখন আর আগের মতো রং ছড়ায় না। তবুও ঐতিহ্যের লড়াইয়ে সম্মান খোঁজে মিলানের দুই জায়ান্ট। আজ রাতে সিরি-আ’তে মুখোমুখি হবে ইন্তার মিলান ও এসি মিলান। বর্তমানে লিগে দ্বিতীয় স্থানে আছে ইন্তার। এসি মিলান রয়েছে পয়েন্ট টেবিলের নবম স্থানে। তবে সবকিছু ছাপিয়ে আজকের মিলান ডার্বিতে চোখ থাকবে এসি মিলানে ফেরা জøাতান ইব্রাহিমোভিচের দিকে।
লিগে দু’দলের সবশেষ চার দেখায় তিনটি জিতেছে ইন্তার। কিন্তু ইব্রা আসার পর যেন জেগে উঠেছে মিলান। টানা তিন ম্যাচ জিতেছে ইব্রার উপস্থিতিতে। কিন্তু সুইডিশ তারকা গত ম্যাচে জ¦রের কারণে একাদশের বাইরে থাকায় ম্যাচটি ড্র করে। তার মানে ইব্রাহিমোভিচ থাকলে জেতে মিলান! তাই এবারের মিলান ডার্বি ইব্রার মিলানের পক্ষ থেকেই লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে।