আবরারের বাবার মৃত্যু নিয়ে গুজব, ক্ষুব্ধ ভাই

ছাত্রলীগ নেতাকর্মীদের নির্মম নির্যাতনে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদের বাবার মৃত্যুর খবর গুজব। তিনি সুস্থ আছেন। আবরার ফহাদের ভাই আবরার ফাইয়াজ এ তথ্য নিশ্চিত করেন। 

রোববার ফেইসবুকে আবরারের বাবা বরকত উল্লাহ স্ট্রোক করে মারা গেছেন বলে খবর রটায়। এতে ক্ষুব্ধ হয়ে ফাইয়াজ তার ফেইসবুকে স্ট্যাটাস দেন। 

তিনি লেখেন-

'আমাদের পরিবারের সবাই সম্পূর্ণ সুস্থ আছে।।অযথা কোনো উল্টাপাল্টা গুজবে কান না দিলে ভালো হয়।।
আল্লাহ ই জানে এমন কথা ছড়ায় কারা।।জীবনে যন্ত্রণা কম নাই দয়া করে বাড়াবেন না আর।।

স্ট্রোক করে মারা গেছে আসামী সকালের বাবা,,, এই একটা ব্যাপার থেকে ওই রকম কিছু ছড়ালো কি করে বোধগম্য নয় আমাদের,,,।

কে এই কাজটা করছে পারলে কেউ জানাইয়েন।'

এর আগে আরার হত্যায় জড়িতদের ক্ষমা করে দিতে আসামির পরিবারের পক্ষ থেকে ফোন পাওয়ার অভিযোগ তোলেন ফাইয়াজ।