লক্ষ্মীপুরের কমলনগরে কিশোরী ধর্ষণ মামলায় আবদুর রহিম নামে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও মো. হেলাল নামে অপর এক আসামির ৫ বছরের সাজা দিয়েছে আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির ১০ হাজার টাকা ও অপর সাজাপ্রাপ্তের ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে প্রত্যেকের এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার বেলা সাড়ে বেলা ১২টায় লক্ষ্মীপুর (জেলা ও দায়রা জজ আদালত) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সিরাজুদ্দৌলাহ কতুবী এ রায় দেন।
একই মামলায় শ্যাম সুন্দর নামে অপর আসামি নির্দোষ প্রমাণিত হওয়ায় খালাস পেয়েছে। এদিকে রায়ের সময় মামলার প্রধান আসামি আদালতে উপস্থিত ছিল না। অপর সাজাপ্রাপ্ত আসামিকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, ২০১৪ সালের ১০ অক্টোবর বিয়ের প্রলোভনে কমলনগর হাজিরহাট এলাকার মেঘনা সিনেমা হলে নিয়ে ভিকটিম কিশোরীকে ধর্ষণ করা হয়। পরের দিন বিকেলে ভিকটিমের ভাই বাদী হয়ে কমলনগর থানায় ধর্ষণ মামলা করেন।