দ্বিতীয়বারের মতো টাঙ্গাইল জেলায় শ্রেষ্ঠ ওসির সম্মাননা স্মারক ও সনদ পেলেন গোপালপুর থানার ওসি মো. মুস্তাফিজুর রহমান। ভালো কাজের স্বীকৃতির জন্য গত রবিবার পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে মাসিক অপরাধ সভায় পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় এ সম্মাননা প্রদান করেন বলে গতকাল সোমবার দুপুরে নিশ্চিত করেছেন মুস্তাফিজুর রহমান। এ সময় জেলা পুলিশের সব ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এর আগে একই কাজের স্বীকৃতিস্বরূপ ২০১৯ সালে টাঙ্গাইল পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় তাকে প্রথমবারের মতো টাঙ্গাইল জেলায় শ্রেষ্ঠ ওসির সম্মাননা স্মারক ও সনদ প্রদান করেন।
দুবার জেলায় শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় মুস্তাফিজুর রহমান বলেন, ‘এ কৃতিত্ব আমার একার নয়, থানার পুরো টিমের।’