কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে আগামী এক বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত ফেইসবুকে পোস্ট করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, মেয়াদোত্তীর্ণ হওয়ায় বাংলাদেশ ছাত্রলীগ, কিশোরগঞ্জ জেলা শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। একই সঙ্গে আগামী এক বছরের জন্য নতুন কমিটি অনুমোদন দেওয়া হলো।

নতুন কমিটিতে সভাপতি পদে মো. আনোয়ার হোসেন মোল্ল­া সুমন, সাধারণ সম্পাদক মো. ফয়েজ উমান খান এবং সাংগঠনিক সম্পাদক পদে লুৎফর রহমান নয়নকে নির্বাচিত করা হয়েছে।