অতীতে বাজেটের আগে কেবল ব্যবসায়ী সংগঠনগুলোর কাছে বাজেটের প্রস্তাব চাওয়া হতো। এবার বাজেট প্রস্তাব চাওয়ার বিষয়টি ব্যাপকভাবে সম্প্রারিত করেছে এনবিআর। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ইতিমধ্যে এনবিআরের ভ্যাট নীতি বিভাগ থেকে প্রস্তাব চেয়ে সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠানো হয়েছে। ২৭ ফেব্রুয়ারির মধ্যে লিখিত আকারে এসব প্রস্তাব পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।
সূত্র জানিয়েছে, সব মিলিয়ে ২১৫টি প্রতিষ্ঠান ও সংগঠনের কাছে এনবিআরের পক্ষ থেকে আগামী বাজেট বিষয়ে লিখিত প্রস্তাব চাওয়া হয়েছে। এর মধ্যে ৭৩টি বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ, অর্থনীতির গবেষণা প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান ২২টি, এনবিআরের মাঠপর্যায়ের ৩১টি ভ্যাট অফিস ও ১৩ ব্যক্তি ছাড়াও ১১৫টি ব্যবসায়ী সংগঠন ও চেম্বার রয়েছে। আগামী জুনে নতুন বাজেট প্রস্তাব পেশ করবে সরকার।