সাতক্ষীরার তালা উপজেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের কুমিরায় বাসের ধাক্কায় সাইকেল আরোহী আব্দুস সাত্তার শেখ (৩৫) নিহত হয়েছে।
মঙ্গলবার সকালে কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাত্তার শেখ পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়নের রাড়িপাড়া গ্রামের শামসুর রহমানের ছেলে। তিনি পেশায় পান ব্যবসায়ী।
পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, সকালে কুমিরা বাজার থেকে পান কিনে সাইকেলে বাড়ি ফেরার পথে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে সাতক্ষীরাগামী হানিফ পরিবহন তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ চুকনগর হাইওয়ে পুলিশ উদ্ধার করেছে।