নতুন ভাঁজফোন আনছে স্যামসাং। অস্কার ঘোষণার সময় গ্যালাক্সি জেড ফ্লিপের বাণিজ্যিক প্রচার করে দক্ষিণ কোরীয় প্রযুক্তি কোম্পানিটি।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, স্যানফ্রান্সিসকোর আনপ্যাক্ড ইভেন্টে নতুন ফোনটির ঘোষণা প্রকাশ্যে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নাম প্রকাশ না করেই আনপ্যাকড ২০২০ এর জন্য একটি বিজ্ঞাপনে নতুন ফ্লিপ-ফোল্ডেবল স্মার্টফোনটি দেখানো হয়েছে।
অস্কার চলাকালীন সংক্ষিপ্ত বাণিজ্যিক প্রচার চালায় স্যামসাং। যেখানে দেখা যাচ্ছে একটি বড় ফোল্ডেবল স্ক্রিন রয়েছে। ভাঁজ করা অংশের ওপরে একটি ছোট ডিসপ্লে রয়েছে। যেখানে ইনকামিং কল সম্পর্কিত তথ্য দেখা যাবে।
স্যামসাং সম্পূর্ণ নতুন ধরনের ইউজারকে টার্গেট করে এই ফোনটি তৈরি করছে। বাংলাদেশের বাজারে ফোনটির দাম হতে পারে লাখ টাকার চেয়ে কিছুটা বেশি।