নৌপুলিশের অভিযানে মুন্সিগঞ্জের মুক্তারপুরের জাল কারখানা থেকে ৬৪ কোটি ৫০ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল উদ্ধার হয়েছে।
মঙ্গলবার এ অভিযানের সময় নৌ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং নির্বাহী হাকিম ও মৎস্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নৌ পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার ফরিদা পারভীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ ফেব্রুয়ারি নৌপুলিশের ডিআইজি জনাব মো. আতিকুল ইসলামের নেতৃত্ব মুন্সিগঞ্জের মুক্তারপুরের জাল কারখানায় অভিযান পরিচালনা করে ২ কোটি ১৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। নিষিদ্ধ ঘোষিত এসব কারেন্ট জালের মূল্য ৬৪ কোটি ৫০ লাখ টাকা। পরে আগুনে পুড়িয়ে এ সকল জাল ধ্বংস করা হয়েছে।
এ ছাড়া মৎস্য সংরক্ষণে নৌ পুলিশের ১৯টি থানা ও ফাঁড়ির সফল অভিযানেও সাফল্য অর্জন করেছে। উদ্ধারকৃত কারেন্ট ও অন্যান্য জাল, ৪,১৫,০০০ মিটার। জাটকা ইলিশ ১১৫ কেজি। ২টি নৌকা ও ১টি বাল্কহেড আটক। ১২ বোতল ফেনসিডিল ও ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয় । বেপরোয়া গতিতে নৌযান চালানোয় একটি মামলা করা হয়েছে। বিশেষ ক্ষমতা আইনে ১টি মামলা হয়েছে।
এ ছাড়া ২টি রাম দা, ১টি লোহার পাত এবং ১ জন ভিকটিম উদ্ধার। এ ঘটনায় ১০ আসামিকে আটক করে কোর্টে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া মাছ বিভিন্ন এতিম খানায় বিতরণ করা হয়েছে ।