একাশিয়া এসআরআইএম এসএমই গ্রোথ ইউনিট ফান্ড অনুমোদন

‘একাশিয়া এসআরআইএম এসএমই গ্রোথ ইউনিট ফান্ড’ নামে একটি মিউচুয়াল ফান্ড অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। গতকাল এসইসি মিউচুয়াল ফান্ডটির খসড়া প্রসপেক্টাস অনুমোদন দেয়।

এসইসির তথ্য অনুযায়ী, মিউচুয়াল ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা ১০ কোটি টাকা। এর মধ্যে ফান্ডটির উদ্যোক্তা একাশিয়া এসআর ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট লিমিটেড ১ কোটি টাকা দেবে। বাকি ৯ কোটি টাকা বরাদ্দ থাকবে বিনিয়োগকারীদের জন্য।

বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ অংশ ইউনিট বিক্রির মাধ্যমে উত্তোলন করা হবে। ফান্ডটির প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা। এর উদ্যোক্তা ও সম্পদ ব্যবস্থাপক হিসেবে আছে একাশিয়া এসআর ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট লিমিটেড। আর ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে থাকছে সেন্টিনেল ট্রাস্টি অ্যান্ড কাস্টডিয়ান সার্ভিসেস লিমিটেড।