নতুন করোনার লক্ষণ না পেলেও সতর্ক থাকতে হবে

‘দেশে নতুন করোনায় আক্রান্ত কোনো ব্যক্তি শনাক্ত না হলে কিংবা কারও শরীরে এই ভাইরাসের লক্ষণ না পেলেও সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসারা। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগের তৃতীয় তলায় নতুন করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভায় তারা এ পরামর্শ দেন।

 সভায় বিশেষজ্ঞ চিকিৎসকরা  জানান, করোনাভাইরাস প্রতিরোধে সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। হাত দিয়ে নাক বা মুখ ঘষা থেকে বিরত থাকাসহ আক্রান্ত ব্যক্তি থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতেও পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া, হাঁচি-কাশির সময় টিস্যু ব্যবহার করার পর ডাস্টবিনে ফেলে দিতে হবে। এ ছাড়া অসুস্থ পশুপাখির সংস্পর্শে না যাওয়ারও পরামর্শ দেওয়া হয়। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, করোনাভাইরাসের লক্ষণ হাঁচি, সর্দি-কাশি থেকে নিউমোনিয়া, সঙ্গে প্রবল জ্বর ও শ্বাসকষ্ট দেখা দেয়। তিনি বলেন, প্রাথমিকভাবে এর উপসর্গ বোঝা কঠিন। তাই সাবধান থাকতে হবে। আর এই রোগ প্রতিরোধে জনসেচতনতা সৃষ্টিতে গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে সন্দেহভাজন ব্যক্তি বিদেশে গিয়েছিলেন কি না, তাও জানতে হবে।

সভায় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান।