মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা সোবহানের কারাগারে মৃত্যু

মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি জামায়াতের সাবেক নায়েবে আমির আবদুস সোবহান (৯৩) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শুক্রবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পাবনা-৫ আসনের সাবেক এই সংসদ সদস্য ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী মো. রবিউল ইসলাম আবদুস সোবহানের মৃত্যুর

বিষয়টি নিশ্চিত করে জানান, ২৪ জানুয়ারি থেকে মাওলানা আবদুস সোবহান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৭০১ নম্বর মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। এরই একপর্যায়ে গতকাল দুপুর ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মাওলানা আবদুস সোবহানের নাতি এমএম মুসা দেশ রূপান্তরকে জানান, প্রায় ছয় বছর আগে মানবতাবিরোধী অপরাধ মামলার আবদুস সোবহানকে গ্রেপ্তার করা হয়। পরে বিচারে তার মৃত্যুদণ্ড দেওয়া হয়। তারপর থেকে তিনি ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে ছিলেন। গত ২৪ জানুয়ারি কারাবন্দি অবস্থায় তিনি স্ট্রোক করেন। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।